ফাসি চাই
ডাস্টবিনে আজ অবুঝ শিশুর চিৎকার,
বিশ্ব আজ হায়েনাদের দখলে,
মানুষ খাচ্ছে মানুষের মাংস,
দাবানলের বহ্নিশিখা মানতার দেয়ালে।
বাতাসে ভাসে পুড়া লাশের গন্ধ।
আর রাজপথে লুটে অভাগীর বুকের ধন।
লাল টুকটুকে রক্তে ভাসে কালচে পিচ।
হিংস্র পশুর আক্রমণে ক্ষত- বিক্ষত আমার বোন। আমার মা।
ধর্ষক আর বেজন্মাদের বাস আমার এই স্বাধীন দেশে,
শকুনের ধারালো ঠোটে আমার মানচিত্র।
ঠুকরে ঠুকরে কলিজায় আঘাত করছে।
আর আমার বুকের তাজা রক্ত ঝরছে।
আমি চাই না স্বাধীনতা,
আমি চাই না এমন স্বাধীনতা।
যে স্বাধীনতায় বোনের ইজ্জ্বত দাম আজও দিতে পারিনি।
যে স্বাধীনতায় আইনের ফাক ফোকরে বেরিয়ে আসে ধর্ষক দাজ্জাল।
ধর্ষন যে আজ দর্শন হয়েছে আধুনিকতার কাব্যশাস্রে।
কোথাও কোন মানব বন্ধন নেই, নেই কোন প্রতিবাদী মিছিল, নেই কোন সভা, স্লোগান, ভাষণ।
সকলেই আজ নমঃনম মূর্তিপুজায় ধ্যানমগ্ন। পাথরের মোড়কে মোড়ানো আমার এ দেহ।
আমার কোন চেতনা নেই। আমি ঘুমন্ত।
দগ্ধ শরীরের উপর যে মানুষ নৃত্য নাচে
যে মানুষ কামলীলায় ফাটল ধরায় স্বচ্ছ কাচে,
সে মানুষ, মানুষ তো নয়, পশুর সমান।
সে পশু কী করে বাচে?
আমি ধর্ষক আর বেজন্মাদের ফাসি চাই না।
আমি উৎতপ্ত গলিত লাভায় তাদের মরণ চাই,
প্রচন্ড অগ্নিদহন চাই,
যে তাপে নরপশুদের মগজটা টগবগ টগবগ করবে।
এনাকোন্ডার বিষে ছটফটানি দেখতে চাই,
দেখতে চাই তাদের কামলীলার রসের ক্ষমতা।
Comments
Post a Comment