২২৮. ঝড় এলো
ঝড় এলো
___নজরুল বিন রশিদ
ঝড় এলো ঝড় এলো
এলোমেলো বাতাসে,
বিজলী চমকালো
মেঘ কালো আকাশে।
শিলে গুড়ি পড়ে যেন
মড় মড় পাথরে,
তার মাঝে ছেলে মেয়ের
হৈ হৈ আহারে।
গাছ গুলো হেলে দুলে
নেচে গেয়ে যায় রে,
বসুধা আজ ঘোমটায়
মাঝি গায় নায় রে।
পুকুরের পাড়গুলো
ডুবুডুবু ঘাসফুল,
নদী তীর বালুচর
জল ভরে দুইকুল।
পুটি, কই, টেংরা,
চিংড়ি, শোল মাছ,
কাদা জলে গড়াগড়ি
দিবামনির রাজহাঁস।
Comments
Post a Comment