২২৯. ফাগুন প্রেম

ফাগুন প্রেম
___নজরুল বিন রশিদ

ফাগুন এলো আগুন মেখে
কৃষ্ণ পলাশ ডালে,
বনফুলে ঘ্রাণ ছড়িয়ে
ময়ূর পেখম মেলে।

বাবুই পাখি বাসর সাজায়
চিরুল চিরুল খড়ে,
দোয়েল এলো প্রভাত বেলায়
সানাই বহর করে।

মৌমাছি দল গুঞ্জরনে
মধুতে মৌ মৌ,
শিমুল ফুলের পাঁপড়ি দিয়ে
সাজছে টিয়ে বউ।

কৃষ্ণচূড়ার ডালে ডালে
আগুন লেগে আজ,
গায়ের বঁধু ঘোমটা দিয়ে
সাজলো রঙিন সাজ।

সানকিতে ভাত পোড়া মরিচ
কৃষাণ মনে প্রেম,
কৃষানী তার এলোকেশে
প্রিয়ার চোখে শ্যাম।




Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)