২৩৫. রাজার দিঘীর প্রেম

রাজার দিঘীর প্রেম
____নজরুল বিন রশিদ

রাজ রুপে যে আমারে করেছিল দান,
প্রতিদিন ক্ষণে ক্ষণে
আপ্লুত মনে মনে,
যে আমারে প্রেম ডোরে বেধেছিল প্রাণ,

জল তার টলমলে উদাসী হাওয়ায়
সেই স্মৃতি ঝড়ে পড়ে,
মন মোর খালি করে,
সীমাহীন দুঃখেরা, এসে ভীড় জমায়।

রাজার দিঘীর জলে আর দক্ষিণা পবন
তুলতুলে কাদা মাটি,
মেঝে মেঝে থালা বাটি,
কৃষানীর মুখ ধুয়ে  জুড়ায় এই মন।

এক যুগ পর গিয়ে দেখি তার গা ঘেঁষে
সে আমারে স্নেহে ডোরে,
কুয়াশার শিশির ভোরে,
জল মাখা হাতে দিয়ে ধরে বুকে ঠেসে।

প্রেমে প্রেমে মাখামাখি দু'জনার হিয়া,
জান মন সব দিল,
সে আমারে কেড়ে নিল,
জলের পিরিতে জল এলো চোখ দিয়া।

রচনাকালঃ ২৮/০৪/২০১৯

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)