মৃত্যু কাব্য

মৃত্যু কাব্য
___নজরুল বিন রশিদ

একদিন পৃথিবী ঘুমিয়ে ছিল,
মৃত ছিল চারপাশ।
মানব বুকে প্রেম ছিল, স্বাদ ছিল, ছিল হাজার বছর বেচে থাকার স্বপ্ন।
বীজগুলি তাজা ছিল, রঙ ছিল, ছিল মহানায়কের ঢং।
বিধি তারে, রুপ দিল, রস দিল, গন্ধ দিল,
দিল মানবের মাঝে মানব।
সেদিন সব কিছুই ভাল ছিল,

হঠাৎ, দানবেরা হানা দিল,
ইবলিসও সজাগ হলো।
ধীরে ধীরে ঘেরিল এই পৃথিবী।
ব্যক্তি,  পরিবার, সমাজ, দেশ, দেশ থেকে দেশান্তর।
কি দুঃসহ যন্ত্রনা এ বুকের মাঝে,
মানুষ আসিল কিছু বন্য সাজে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)