২৩৪. ধবংস পথে পৃথিবী
ধবংস পথে পৃথিবী
___নজরুল বিন রশিদ
দেশ যদি হয় তোমার আমার, দেশ কেন আজ হিংস্রতার?
সৃষ্টিটাকে ধুলায় উড়ায় ধ্বংসিল কে মানবতার!
নরককুন্ড করিয়া পৃথ্বী কল্যাণেরে করিল ম্লান,
রুপ রস মধু গন্ধ পিষিয়া করিল কে রে রক্ত স্নান?
ঘরে বাহিরে দানবের থাবা ফসলের মাঠে রৌদ্রতাপ,
বক্ষ চিরিয়া রক্ত পানে পথে ঘাটে আজ বিষধর সাপ।
ধরনী আজি মৃত্যুপুরী আধারে ঢাকিল আলোর ধূপ,
অত্যাচারীর বাড়ল শোষণ, শাসন যেন মৃত্যুকূপ।
আমজনতা মূর্তিপূজা করছে কেবল দিবস রাত,
শ্মশানবাসী কালছে আলোয় ডাকছে আলোর সু-প্রভাত।
কে আছো রে স্বর্গ জয়ে ঢাল তলোয়ার ধার দে আজ,
মুর্তিপুজা দে ছাড়িয়া খুল রে আজি চোখের ভাজ।
ধরনীকে সাজা রে ভাই নপুংসকের রক্ত নে,
পাগলা ঘোড়ার নৃত্য তালে বসুন্ধরা সাজাই দে।
রচনাকালঃ ২৮/০৩/২০১৯ ইং
Comments
Post a Comment