২৩৩. আধুনিকতার হিংস্রতা
আধুনিকতার হিংস্রতা
___নজরুল বিন রশিদ
নীল গগনে মেঘ জমেছে আলোর আভা পেছন ফেলে
হিংস্র পশুর আক্রমণে তনু মনোঃ ভীষণ জ্বলে।
সত্য পথে মিত্র অভাব ঈর্ষা ভরা জগৎময়,
প্রেতাত্মারা ঘুড়ে ফিরে, পা চালাতেই ভীষণ ভয়।
পথে ঘাটে খুনাখুনি, গুম, ধর্ষণ চলছে বেশ,
মায়ের আচল রক্তে ভেজা, স্বাধীনতা হলো শেষ।
ধর্মজাতি ধর্ম ফেরি করছে তারা দিবস রাত,
লেবাস পড়ে মুখোশধারী পুষ্প পিষে হয় উন্মাদ।
গাত্রে বহে গন্ধ ভীষণ দ্বন্ধে চলে ভাইয়ে ভাই,
মধুচাকে চিরতা রস, মানুষ পুড়ে হলো ছাই।
হা-হুতাশে সৃষ্টিটা আজ ধবংসে বুকে বাণ মাখে,
পুষ্প কানন কীট দখলে অগ্নিশ্বাসে খুন দেখে।
ঘুষের লোভে গেল ডুবে ন্যায় নীতি আর আদর্শ,
দূর্নীতিতে যুগের সেরা অনিয়ম নতুন শাস্র।
পত্রিকা আর টিভি চ্যানেল ক্লান্ত ভীষণ যুগ চাপে,
যুগ খেয়েছে যুগের ভালো সাগর জ্বলে মরু তাপে।
কাপছে ভূধর কানন তরু ডুবছে তরী যাত্রী দল,
কান্ডারীরা পান্ডা আজি কথা কাজে শুধুই ছল।
সব পূজারী দেবতারে বর দিতেছে উল্লাসে,
দেবতা হায় মুখ লুকালো, ইবলিস হাসে খুব ত্রাসে,
অন্ন দাতার গন্য নেই আজ রাজারা সব উন্মাদে,
পৃথ্বী আজি ভূ-কম্পনে, ডুবলো মানুষ ঘোর খাদে।
গগন মরু সাগর ভেদি উঠবে কে আজ এই ধরায়,
বাচারে প্রাণ লক্ষ দেহের, বক্ষ মায়ের খুব খরায়।
রচনাকালঃ২৪/০৪/২০১৯
Comments
Post a Comment