২৩২. স্বদেশ

স্বদেশ
___নজরুল বিন রশিদ
মাত্রা বিন্যাসঃ ৮+৬
(কখ খক কখ খক গগ ঘঙ ঘঙ)

সে যে ডাকিল রে মোরে রোজ দিবারাতি,
নিশিতে জাগিয়া আমি ঘুমহীন আখি৷
কল্পনাতে রোজ দেখি উড়ে যায় পাখি,
প্রেমময়ী স্পর্শ যেন জোনাকির বাতি।
সেই রুপ গন্ধ রস খুঁজে ফিরে সাথী
অমৃত বসুধা আজ কাপড়েতে ছাকি
নিজরুপে মায়া রুপ মনে ছবি আঁকি
মৃত্যুসাধ মোর আজ আছে শুধু বাকি।

জানি আমি জানি ওগো স্বদেশ মোর
বাসিবে আমারে ভালো কেটে যাবে ঘোর।
বসে পাশে মৃদু হেসে জাগাবে রে প্রেম
পৃথিবী জাগিবে পুণঃ জেগে পাতা ফুল,
ডাকিবে ডাকিবে সদা জাগিবে রে শ্যাম,
আশায় থাকিব আমি ভেঙে শত ভুল।








Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)