২৩০. নষ্ট প্রেমের জ্বালা
নষ্ট প্রেমের জ্বালা
__নজরুল বিন রশিদ
নষ্ট প্রেমের অষ্ট প্রহর গুনে আমি দিশেহারা,
দিন ফুরালে রাত পোহালে আকঁছি বসে
গগন তারা,
পুষ্প কানন,
পাহাড় নদী,
ছন্দ হারা সব কিছু আজ ছন্নছাড়া।
এক নিমেষেই হারায় এ মন তোমার ভেতর
ডুবি ভাসি ক্ষনিক হাসি,
ক্ষণিক অশ্রু রাশি রাশি,
উদাস কোন দুপুর বেলায় আগুন জ্বালায়,
মনের ভেতর, তোমার প্রেমে।
হাওয়ায় ভাসে কষ্ট গুলো, সুখকে দলে,
অষ্টপ্রহর নদী বহে অশ্রু জলে,
আবার কোন গভীর রাতে তোমায় নিয়ে স্বপ্নে মেতে,
থাকি সদা,
কামশীতলে পান্ডা হয়ে, ঠান্ডা করি মনের জ্বালা,
ভ্রমর হয়ে মধুর তালা, খুলি রোজ-ই।
দক্ষিন হাওয়ার পরাণ নাচে,
হঠাৎ দেখি কাল বৈশাখী আসছে ধেয়ে।
ঝড়ের বেগে আমায় নিয়ে যাচ্ছে দূরে,
হৃদয় খানি যাচ্ছে পুড়ে,
কী আর হবে,
নষ্ট প্রেমের অষ্ট প্রহর কষ্ট সুরে।
রচনাকালঃ ২০/০৪/২০১৯
Comments
Post a Comment