২৩১. মানুষ তোমার রঙটা কেমন

মানুষ তোমার রঙটা কেমন
___নজরুল বিন রশিদ

মানুষ, তোমার রঙটা কেমন?
সাদা-কালো, ভাবছি বসে।
রঙটা দিয়ে, কী যায় আসে।
ধনী-গরীব মাপ কাটিতে
মাপছি তো রোজ,
কেউ কারো নয়, এই পৃথিবী।
শুন্য হাতে মাটির খাটে,
নিবে না খোঁজ।
রক্তটা কী, লাল না সবুজ?
ভাষা তো নয় পশু-পাখি,
কষ্ট পেলে কাদে আঁখি।
একই তো সব।
তবে কিসের অহংকারে নাচো তুমি,
কিসের পিছে, আছো মিছে, ভবের পাড়ে?
জীবন যাবে খুব সহজে,
নিরব করে।

রচনাকালঃ২০/০৪/২০১৯

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)