২২৭. বেদনা তো পেয়েছি

বেদনা তো পেয়েছি
__নজরুল বিন রশিদ
বেদনারে কইলাম, আচ্ছা, তুমি এত বেলাজা ক্যান?
বেদনা কইল, আমি তোমারে ভালবাসি।
সেদিন থেইকা, দুঃখ কষ্টরা আমারে নারিকেল কুড়াইয়া কুড়াইয়া খাইতাছে।
তুমি যখন মনের ভিতরে ছিলা, তখন এত ব্যাথা পাইতাম না।
তখন সুখের ঝড় বইতো মনে।
মাঝে মাঝে বৈঠা ছাড়া নাও চলতো উজান দিকে।
মনের মাঝে পাল উড়াইয়া সা সাগর তের নদী পাড়ি দিতাম তোমারে লইয়া।
সেদিনের কথা মনে হইলে পরানটা আমার আকাশ শুন্য হইয়া যায়।
বড় বিশ্বাস কইরা তোমারে আমি নাটাই ছাড়া ঘুড়ি বানাইছিলাম,
আর তুমি সেই সুযোগে উড়াল দিয়া চইলা গেলা?
তারপরও সুখী আছি, তোমার দেওয়া সুখ না পাই,
বেদনা তো পেয়েছি।

রচনাকালঃ০১/০৪/২০১৯ ইং

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)