২২৬. অনিয়মের বেড়াজাল

অনিয়মের বেড়াজাল
___নজরুল বিন রশিদ

ইচ্ছেরা আজ চাপা পড়ে
পোষ্ট মর্টেমে আছে,
অনিচ্ছেরা নাগিন বেশে
ফণা তুলে নাচে।

খারাপ সকল মানুষগুলো
করল সমাজ দখল
শিক্ষানীতির মেরুদন্ড
করল বাকা নকল।

স্বাধীন স্বাধীন বলছে সবাই
মুখের বচন শুধু
বাস্তবতা চিরতা আজ
মুখে মিষ্টি মধু।

গাঁয়ের জোরে মানুষ চলে
হিংস্র পশুর শাসন,
জোর করে সব দখল করে
জোর করে দেয় ভাষণ।

নীতি কথা হাঁসে খাইছে
ভাল সকল জেলে,
নীল আকাশে পাখির জায়গায়
হাতি পাখা মেলে।

কেউ কারো নয় এই জগতে
কেউ কারো নয় ভাই,
বন্য পশু সাজলো সবাই
মানুষ কোথায় পাই?

রচনাকালঃ ০২/০৪/২০১৯ ইং

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)