২০৯. জাগরন
জাগরণ
___নজরুল বিন রশিদ
আমরা ছাত্র আমরা নবীন
আমরা কালের নওজোয়ান,
শান্তি ফেরি আমরা করি
উঁচু নিচু সব সমান।
আমরা জাগাই আশার বানী
প্রতিবাদি বারংবার,
ধ্বংসে ক্ষেপি উল্কা সিডর
দূর করি সব অন্ধকার।
রাজপথে আজ ধ্বংস নিশান
উড়ছে দেখ সাদ কালো,
বিজয় কেতন লাল সবুজের
মনের বারুদ আজ জ্বালো।
জ্বাল'রে আগুন জ্বাল' বুকে
তীর ধনুকের ঝড় ফুঁকে,
বাচা প্রান আজ লক্ষ প্রানের
শহীদ যারা রাজ পথে।
খুন দেখি সব খুন দেখি
মানব মাঝে বাণ মাখি,
নৃত্যতালে তিক্ত চিরত
বিষ মেশালো হৃদ ঝাকি।
বক্ষে বাধ আজ আশার বানী
দক্ষ করে হুক্কারে,
ভেঙ্গে দে সব দাতের চোয়াল
এক ঝাকারে ঝংকারে।
বিবাদ লাগি বিশ্বমাঝে
নিঃস্ব করে সব মায়া,
জাত বেজাতের অহমিকায়
পুড়লো স্বাধের সাত কায়া।
বিভেদ ভুলি দুয়ার খুলি
জাগরে ওরে লক্ষ প্রান,
প্রানের মাঝে প্রানের চেতন
বাচাও প্রানের বলিদান।
Comments
Post a Comment