২১৪. ভোরের পাখি
কে মোরে ডাকিছে ঐ দূর মিনারে
হৃদে ঠাই যেন পাই শান্তির পরশ,
কি যে ছোয়া দিল আনী
শান্তির মুগ্ধ বানী,
প্রতিটি ডাকেতে মোর জাগিল ধরনী।
পাতাল গগন যেন ধ্বনিতে মুখোরিত
ফুল পাখি নদী সাগর আনন্দে নাচে,
সে পাখি ডাকে মোরে
ভ্রমরের গুঞ্জরনে
যদি নাহি শুনি ডাক, ডাকে বারে বারে।
কে মোরে শুনাল আজ সেই সুমধুর
মুয়াজ্জিন সেই ভোরের পাখি,
আযান হাকিল দূর
খোল আখি খোল দোর
ঘোর কাটিবে তবে, আলোর প্রভাত ভোর
তুমি তো এসেছ ভবে ক্ষণ বিচরণ,
মাটিতে মিশিবে সুন্দর এ দেহ
এ ধরনী মিছে মায়া
রবে পরে তব কায়া
সালাতে সালাতে গড় শান্তির নীড় ছায়া।
Comments
Post a Comment