২১১. হারানো সুর

হারানো সুর
___নজরুল বিন রশিদ

দিনু, ঐ দেখো আজ বাজছে বাশি
কাঁদছে ফুলের রেনু,
মন পবনে হাওয়ায় উড়ে
তোমায় আমায় স্মৃতি ভরে
নিঃস্ব এখন নিঃস্ব আমি উঠছে না আর ধেনু।

এখন তুমি অন্য রাজার রাজ্য করে জয়
সব দলেছো শব করেছ
যাহাই ছিল ভয়,
এখন কি আর আমায় ভেবে রাত করে দাও পার?
নাকি,অন্য ভূবন কামলীলায়
সাঙ্গ করো সার।

জানি, জানি, বিধির নিয়ম আমার বেলায়
তোমার চোখে আমি হেলায়,
কাটুক গিয়ে, সুখেই কাটুক, মরব না আর জ্বালায়।
নষ্ট ফুলের পরাগ মেখে,
কী আর হবে আমায় ডেকে?
থাকো তুমি মহা সুখে বেলা অবেলায়।

ধন্য আমি ধন্য হবো, মানুষ হয়েও বন্য হবো
দূর বহুদূর বনে,
মিশবে না আর প্রানের ছোঁয়া,
থাকবে জীবন কালো ধোয়া,
সকল আলোয় উঠুক ভরে তোমার জীবন সনে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)