২১৯. জীবন পথ

জীবন পথ
___নজরুল বিন রশিদ

উষার আকাশে উঠলে রবি আধার কেটে যায়,
সাগর পাণে ছুটলে বারি জোয়ার আসে তায়।
কষ্ট করে গড়লে জীবন জীবনে আসে সুখ,
ভাল পথের সন্ধানে জীব মুছে গ্লানি দুখ।
সত্য পথে জীবন রথে হলে পথের পথিক,
বসুন্ধরা করবে বরণ মৃত্যু দেবে সঠিক।
মা-বাবা, শিক্ষাগুরু কিংবা বয়োজ্যেষ্ঠ,
শ্রদ্ধ্যা ভক্তি ভালবাসায় হবে তুমি শ্রেষ্ট।
পাপের বোঝায় কাঁধেচাপা ধ্বংসানো এক পথ,
পরকালে দোযখ তোমার হবে যে বিপদ।
বিশ্বমাঝে সকল কাজে সৃষ্টি করো স্মরণ,
জীবন পথে সুখের সাথে হবে তোমার মরণ।

রচনাকালঃ ৩ চৈত্র ১৪২৫
১৭ মার্চ ২০১৯

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)