জীবন (ছোট গল্প)

___নজরুল বিন রশিদ

একদিন হঠাৎ মেহেরাপ এর ঘরে দুনিয়া আলোকিত করে একটা ফুটফুটে সোনার চাঁদ এলো। আত্নীয় স্বজন সবাই আনন্দে আত্নহারা।
বাগানের ফুলগুলো কলি থেকে স্পুটিত হলো, চারিদিকে মৌ মৌ সুবাস ছড়াল।

জীবনের তাগিদে মেহেরাপ এর সন্তানের মত হাজারো সন্তান দৌড়াতে লাগল। জলে, স্থলে, আকাশ, পাহাড়ে। কর্ম আর ধর্ম ছিল নিত্য সঙ্গী।
ক্লান্ত শরীরে পরিশেষে বেলা শেষে ফুলগুলো ঝরে গেল। মাটির সাথে একেবারে মিশে  গলে পচে নিঃশেষ হয়ে গেল তাদের প্রান।

জীবন তো গাছের ফুল। শিশির বিন্দু। যা ক্ষনিকের সুবাস আর ঝিকিমিকি আলোর ঝর্না।
মেহেরাপ, মেহেরাপ এর সন্তান আর আমরাও একদিন...।

রচনাকালঃ ২১ ফাল্গুন ১৪২৫
                    ০৫ মার্চ ২০১৯

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)