২২২. মৃত্যুকুপ
মৃত্যুকুপ
___নজরুল বিন রশিদ
পৃথিবী এখন মৃত্যুকুপ শ্মশান ঘাটের অগ্নি
জ্বলে পুড়ে মরে ছাড়খার ভাই-বোন মাতা ভগ্নি।
কবি মহাকবি রবির আভা মেঘের আড়ালে ঢাকি,
অনামিশার আধার এলো স্তব্দ, ভয়ে থাকি।
হুতোম পেচা রোজ ঢেকে যায় অলক্ষণে সাড়া
রাত কাটে না গভীর ঘুমে, মৃত্যু করে তাড়া।
সাগর বুকে আজ ধূ-ধু বালুচর খাঁ খাঁ মরুভুমি,
শকুন বেধেছে মগডালে বাসা সাপুরের চরণচুমি।
কুসুম কাননে বিষ কীট ভরা, বিষে বিষে পুষ্পকলি,
শান্তির আবাস করিয়া চূর্ন, ঊর্ধে উঠিল ধূলি।
বজ্র হাকিয়া মুর্খ আসনে, জ্ঞানীরা সিজদারত,
মোহগর্তে মানব মানবি, প্রাণে দিলে শত ক্ষত।
অনিয়ম আজ নিয়ম হয়েছে হাতি হয়েছে চিল,
দেশের সকল কাজ কথা শুনে, নিজেরে দেই কিল।
হাসি নয় ভাই, হাসি নয় ভাই, দুঃখের কথা মনে
ন্যায়ের স্রোতে বাধ পড়েছে, বিষাদ ক্ষণে ক্ষণে।
Comments
Post a Comment