২০৮. ডাক্তার ও রোগী

ডাক্তার ও রোগী
___নজরুল বিন রশিদ

ঐ যে দেখছ লাল গরুটা
আজকে জবাই দেব,
জবাই হওয়ার পারলে আগে
রক্ত চুষে নেব।

ডাক্তার বাবু এমনি করেই
মানুষ বানায় গরু,
দশ বারোটা পরীক্ষা দেয়
রক্ত থেকে শুরু।

নিথর রোগী কষ্টে বলে
গরীব মানুষ স্যার,
কথা শুনে ভীষণ চেচায়
যেন আজব ষাঁড়।

যদি পারে কিল ঘুষিতে
কোমরটাও ভাঙ্গে,
তাহলে তো সুবিধেই হয়
ব্যবসা ভাল চাঙ্গে।

কষ্টে বলে ঢুলু চোখে
ওহে ডাক্তার ভাই,
লাল গরুটা লাল ছিল না
সাদা কালো ছাই।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)