২২৪. তুমি বাসলে ভালো

তুমি বাসলে ভালো
___নজরুল বিন রশিদ

তুমি বাসলে ভালো আকাশ থেকে বৃষ্টি পড়ে,
তুমি বাসলে ভালো, ভালোরা সব দৃষ্টি কাড়ে,
পাহাড় গুলো হাতছানি দেয় মেঘের ডানায়,
সাগর নদী কলকলিয়ে গান গেয়ে যায়।
বাসলে ভালো মরুর বুকে জোয়ার আসে,
মেঠোপথে ঘাসের ডগায় শিশির হাসে।
নায়ের মাঝি সুর তুলে গায় ভাটিয়ালী,
নতুন বধুর ঘোমটা টানে বেখেয়ালি।
দূর আকাশে চন্দ্র তারা হাসে খেলে,
প্রজাপতি ফুল বাগানে পাখনা মেলে।
বাসলে ভালো শীতের বুড়ি কাথা বানায়,
মরা নদীর জোয়ার আসে কানায় কানায়।
বাসলে ভালো আধাঁর কালো আলো হয়ে যায়,
বাসলে ভালো অন্ধ চোখেও দৃষ্টি ফিরে পায়।
তুমি বাসলে ভালো সকল ভালো'র ইচ্ছেরা
মনের মাঝে সকাল সাঝে জ্বলে নিভে সুখতারা।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)