কুকুর
কুকুর
___নজরুল বিন রশিদ
উনিশশত ছিয়ান্নব্বই সাল। আমি তখন প্রাইমারী টপকিয়ে মাধ্যমিকে উঠেছি। দুই এক টাকার জন্য মায়ের আচলের পিছু পিছু সারাদিন ঘুড়তাম। বাবা যখন বিকালে বাড়িতে আসতো তখন মা, বাবাকে বলে মনের বায়না পূরন করতো। আমিও দৌড়ে বাজারে গিয়ে মনের সুখে খাস্তা বা লোনতা কিনতাম। পেছনে পেছনে দৌড়ে পৌছে যেত আমাদের বাড়ির পোষা কুকুরটিও। আমার সাথে তার সখ্য ছিল বেশ। কিছু কিনিলেই তাকে না দিয়ে মুখে দিতাম না। সেদিনও এর ব্যতিক্রম ছিল না। হাতের মধ্যে বিস্কুট দেখতেই লেজ নাড়া শুরু করে দিয়েছে সে।
Comments
Post a Comment