২২৫.বৃক্ষ প্রেমিক গফুর দাদা
বৃক্ষ প্রেমিক গফুর দাদা
___নজরুল বিন রশিদ
গফুর দাদা গেল চলে, বৃক্ষগুলো ভাসায় জলে,
কাঁদল প্রানের স্বজন,
মৌমাছিরা কাঁঠাল ছায়ায়, অঝোর ধারায় কাঁদছে মায়ায়,
কাঁদছে সারা ভূবন।
রোজ সকালে বাজার হাটে, রাজার দিঘীর দীঘল ঘাটে,
পড়বে না আর পা,
কলমি ফুলে ঘোমটা টেনে, ভীষণ ভাবে থাকছে ধ্যানে,
পুত্র শোকে মা।
সাদা মনের মানুষ খুঁজে, পাবে তুমি চোখটি বুঝে
গফুর দাদার নাম,
এই জগতে মনের মাঝে, ছিলেন তিনি সকাল সাঝে
কী দিয়ে দেব দাম?
শিমুল,পলাশ,শালিক,টিয়া, দাদার সমাধিতে গিয়া,
বৃক্ষ ডালে বসে,
হাজার চোখের অশ্রুবুটা পড়ছে বেয়ে ফোটায় ফুটা
দাদার গোরের পাশে।
ভাল থেকো পরপাড়ে, সুখ যেন ধায় গোর দুয়ারে
আল্লাহ বাড়ায় মান,
কষ্ট সকল ধুয়ে মুছে , পাপ তাপ দুঃখ গুছে
জান্নাত করে দান।
Comments
Post a Comment