২১৭. শেখ মুজিব

শেখ মুজিব
___নজরুল বিন রশিদ

শুকনো পাতা সবুজ হল গায়ের মেঠো পথে
শিশুর হাসি ঘ্রাণ ছড়াল গোলাপ বেলির সাথে,
অভাব যখন দেখছে কারো জড়িয়ে ধরে তারে,
নিজের খাবার বিলিয়ে দিল ঘুড়ল সুখের ধারে।
পথের শিশু দুঃখীর তরে কাদলো মনঃপ্রান।
রোজ ডেকে যায় ফুল পাখি আর নদীর কলতান।
কৃষক হাসে ভরদুপুরে ক্লান্ত আমের ছায়,
পরশ মাখা রোদের ঝিলিক হাজার শিশু তায়।

অন্ধ ঘরে ফুটল ফুল আজ বাজল সুখের বাশি
বাংলাদেশের এক প্রানে আজ মুজিব রাশি রাশি।
আয়'রে টিয়ে, টোপর দিয়ে দেখবি যদি তা'রে,
লক্ষ প্রানের দক্ষ দেহের ঘাম ঝড়ানো পাড়ে।
রচনাকালঃ ২ চৈত্র ১৪২৫
১৬ মার্চ ২০১৯

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)