২১২. ভালবাসার বাংলা

ভালবাসার বাংলা
___নজরুল বিন রশিদ

বাংলা খুঁজে পাই ও ভাই
বাংলা খুঁজে পাই,
হালের বলদ কৃষক মাঝে
বাংলা খুঁজে পাই।

বাংলা খুঁজে পাই ও ভাই
বাংলা খুঁজে পাই,
ফুল পাখি আর লাল সবুজে
বাংলা খুঁজে পাই।

মাটির ঘরে খড়ের ছানি
যেথায় মায়ের আচল খানি,
নেয় যে  আমার পরাণ টানি
বাংলা খুঁজে পাই ও ভাই
বাংলা খুঁজে পাই।

শালিক যখন ধানের ক্ষেতে
ঝিঝি থাকে উঠান মেতে
মনটা যে চায় হারিয়ে যেতে
বাংলা খুঁজে পাই ও ভাই
বাংলা খুঁজে পাই।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)