২২১. অজানার খুঁজে
অজানার খুঁজে
__নজরুল বিন রশিদ
ফুল আর পাখিদের দেশে,
হারানোর সুর যেথা, সেথা অবশেষে,
ভালবেসে, ভালবেসে, নদী বনের কাছে এসে,
কতটা আপন করে স্বপ্নের দেশে,
আমি আছি, খুব কাছাকাছি।
পৃথিবীর বুক চিরে, সুগন্ধের রুমাল মুখে,
চোখের পাতা বুঝে, অজানারে খুঁজে খুঁজে,
হারিয়েছি আমি সবুজের মাঝে।
অজানা অচেনা, কত দেশ আছে না।
নারীদের কোমল পা, কাচা মাটির দাগ,
সাগরের ফুলে উঠা পানি, আর আমি।
কত যুগ কত কাল, মহাকাল,
হেটে হেটে স্মৃতি ঘেটে, চলে গেছে জীবন ছেটে।
আজ আমি নিরুপায়, সব খানে অসহায়।
এই ধুলোমাটির পৃথিবী, ভেঙে খেলা ঘর,
চলে যাব বহুদূর, হয়ে যাব পর।
একটা দিয়াশলাই আমার এ জীবন
পুড়ে হবে ছাড়খার, আসবে মরণ।
অজানার খুঁজে আজ দিশেহারা মন,
হায়রে জীবন, হায়রে জীবন।
Comments
Post a Comment