২১৫. প্রিয় স্বদেশ
প্রিয় স্বদেশ
___নজরুল বিন রশিদ
প্রিয় স্বদেশ,
ছাপান্ন হাজার বর্গমাইলে তোমার বাস নয়,
তুমি আছ কোটি মানুষের হৃদয়ে,
আছো তুমি অশ্রুভেজা দুঃখিনীর শাড়ির আচলে,
আছো তুমি দামাল ছেলের হুংকারে।
আছো তুমি শহীদের লাশের ভগ্নস্তূপে,
যেখানে হামাগুড়ি দিয়েছিল অবুঝ শিশুটি, পিতা মাতার লাশের উপর।
বুকের তাজা রক্ত ঢেলে যারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
আজ পরাধীনতার শৃঙ্খলে বন্ধী ছাপান্না হাজার বর্গমাইল,
পরাধীনতার শৃঙ্খলে বন্ধী দুঃখিনীর দীর্ঘশ্বাস।
বোবা কান্নায় আজ মানবতার দেয়াল।
রাজপথে আজ হায়েনার দল,
শকুনের চোখে আজ নিরপরাধ মানুষ।
বুলেটের আঘাতে আজও রফিক, সালামের রক্তে রঞ্জিত হয় পিচঢালা এই রাজপথ।
আজও ধর্ষিতার কাতর চিৎকার শুনি ঘুম থেকে জেগে।
ভাল নেই মা,
আমি ভাল নেই।
প্রিয় স্বদেশ,
ফুল, পাখি আর লাল সবুজের বুক চিরে তুমি জেগে উঠো আরেকবার,
জেগে উঠো গগনের রুপালী চাঁদ হয়ে,
জেগে উঠো সাগরের ঝড় হয়ে,
জেগে উঠো সিডর, আইলা, নার্গিস, এর মত ক্ষেপা প্রকৃতি হয়ে।
জেগে উঠো, জেগে উঠো,
জেগে উঠো বিদ্যুৎতরঙ্গ রুপে,
গগনের বজ্র, পাহাড়ের ধস, উল্কাপিন্ড, এনাকোন্ডার বিষ, গলিত লাভা হয়ে।
জেগে উঠো, জেগে উঠো, জেগে উঠো।
প্রিয় স্বদেশ,
রক্তে কেনা তোমার আঙিনাকে তুমিই সাজাও,
শকুনের হাত হাত ভেঙে দাও তোমার দাবানলে।
ভালবাসায় ভরিয়ে দাও সুন্দর এই পৃথিবী।
মানবতার হাতছানি দিয়ে ডাকো আগামীর দিনগুলোকে।
গভীর প্রতিক্ষায় প্রহর গুনছি তোমার,
জেগে উঠো প্রিয় স্বদেশ, জেগে উঠো।
রচনাকালঃ ১৪/০৩/২০১৯ ইং
Comments
Post a Comment