২০১.সুরমা নদী

সুরমা নদীর
___নজরুল বিন রশিদ

গত বছর ঘুড়তে গেলাম সুরমা নদীর পাড়,
স্বচ্ছ জলে বইছে হাওয়া তীর দু'খানা তার।
নায়ের মাঝি গাইছিল গান প্রাণে দিল দোলা,
গভীর প্রেমে নদীর সনে ছিলাম আত্নভূলা।
একটু খানি হেটে দেখি পাড়ে গাছের সারি,
নায়ের মাঝে বেদে বহর ঘর বেধেছে তারই।
পাখিগুলো গাইছিল গান পানকৌড়ি জল ফেলে,
হরেক রকম মাছের খোজে ঘুরছিল সব জেলে।
সবুজ ছিল বৃক্ষরাজি ঘাসফড়িং এর বন,
কাশফুলে তার ছেয়েছিল সুখেই ছিল মন।
জেলে বধু নাইতে গিয়ে সুর তুলেছে গায়,
রঙ্গিন পুটি টোপর মাথায় নুপুর দিল পায়।
ছেলে মেয়ের হৈ হুল্লুরে জলের সাথে মিল,
নদী ও দেশ সুখের খেলায় ভরাট ছিল দিল।

বছর পরে গিয়ে দেখি ছুমন্তর-ছু করে,
পালটে গেল সুরমা নদী প্রানটা গেল মরে।
আবর্জনায় ভরিয়ে দিছে জলের ভেতর মল,
বিষের ছোয়া সারা দেহে নিমেষ কালো জল।
গ্রাস করেছে তীরের উপর মানুষ দলে দলে,
মানুষ তো নয় জন্তু কিছু বসছিল তার ডালে।

রচনাকালঃ০৬/০২/২০১৯ ইং

Comments

Post a Comment

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)