২০৭. ফড়িং পাখি
ফড়িং পাখি
___ নজরুল বিন রশিদ
রাজার দিঘির ঐ পাড়েতে
সান বাধানো ঘাটলায়,
কিছু পাখি রোজ দেখা যায়
কলমি ফুলে ঝাপটায়।
কতক বসে ঘাসের উপর
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে,
তেতুল তলায় গরু বাধা
বসে তাহার ঘাড়ে।
লাল পাখি আর হলুদ পাখি
মনের সুখে গায়,
মাঝে মাঝে ছেলে মেয়ের
পরাণ টেনে যায়।
দুটি চোখ আর দুটি পাখা
একটা মাথা ঘাড়ে,
পাখির মত উড়তে পারে
ঘুড়ে নদীর পাড়ে।
স্বদেশ ঘুরে বিদেশ ঘুরে
ঘুরে মাঠে ঘাটে
ঘাসফুলেও যায় দেখা যায়
মেঠো পথের বাটে।
চোখ দুটি মোর জুড়ায় রোজ
খুলে মনের আখি,
নাম দিয়েছি সখ্য করে
মিষ্টি ফড়িং পাখি।
ফড়িং পাখি নামটি যে তার
পাখির মত বন্য,
লাল সবুজে এমন পাখি
পেয়ে হলাম ধন্য।
Comments
Post a Comment