২০৫. আল মাহমুদ
আল মাহমুদ
___নজরুল বিন রশিদ
তিতাস পাড়ে ভীড় জমেছে কালো মেঘের দল,
অঝোর ধারায় কাঁদছে সবাই দেখবে রে ভাই চল।
নায়ের মাঝি সুর তুলেছে আল্লাহ নামের গান,
পাখির কাছে ফুলের কাছে কবির সতেজ প্রাণ।
লোক লোকান্তর,কালের কলস জাগায় মোরে রোজ,
ভক্তপ্রিয় জগৎপাতায় সোনালি কাবিন খোজ।
পানকৌড়ির রক্ত মেখে সৃজিল গল্প ধরায়,
উপন্যাসে কাবিলের বোন প্রানে আগুন ঝরায়।
আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে,
হেথায় খুঁজি সেথায় খুঁজি সারা বাংলাদেশে।
গায়ের নারী সমাজ জীবন নিখুঁত তোমার কাজ,
আধার কেটে আলোর আভায় রাঙ্গায় নতুন সাজ।
ব্রিটিশ বিরোধী, মুক্তিযুদ্ধে ঝরালে অগ্নিতাপ,
তাড়ালে তা'রে পুষেছিলে যারে দুধ কলায় কাল সাপ।
তিতাস পাড়ে বসবে না আর গাইবে না মানব গীতি,
বিন্দু বিন্দু গড়েছিলে তুমি কাব্য অনুস্মৃতি।
বিংশ শতাব্দীর মহানায়ক তুমি হে কাব্য সারথী,
তোমার তরে স্বদেশে ভাসে ভালবাসা প্রেমপ্রীতি।
তিন ফাল্গুন ১৪২৫ ঝরালে চোখের পানি,
দোয়া করি আল্লাহ শান্তি রেখো প্রান মাটির দেহ খানি।
Comments
Post a Comment