২০৬. ফাগুনের আগুন
ফাগুনের আগুন
___নজরুল বিন রশিদ
পরাণে মোর বাজিছে আজি ফাগুনের মৃদু ধ্বনি,
গুন গুন রবে ভ্রমর গাহিল পুষ্প সুখের খনি।
কুসুম কলি দুয়ার খুলি বসিছে প্রিয়ার বাটে,
রৌদ্রদগ্ধ প্রেমিক ভ্রমর খুঁজিল মাঠে ঘাটে।
ঘুরেফিরে স'বে দেখিনু ভবে ভালবাসা একাকার
উঠতি বয়সে খোপা বেলিফুলে সাজিছে সবার।
দক্ষিণা মলয়ে আম্র কাননে শিমুলের তলে তলে,
হেথা সেথা হাটি পা খানি দুটি পড়িল ক্লান্ত কোলে।
হলুদে হলুদে লালে লাল সব সবুজের বনে বনে,
পাপড়ি মেলে ঘাসফুল বোটা মিলিল প্রিয়ার সনে।
ঘুঘু পায়রা দোয়েল শালিক বন মোরগের ছানা,
মুক্ত গগনে মুক্ত মনে উড়িতে মেলিল ডানা।
রমনীরা যেন হরিনী দল, বাহিরে ফেলিল আখি,
পথে ঘাটে সদা বিচরণ করে ডানা মেলিল পাখি।
শুভ্র ঘাসফুল খুলে এলে চুল মিশিল মেঘের ডানায়,
দূরের বনে মৃদু মলয় সুখের শুভেচ্ছা জানায়।
ওগো প্রিয়ে কোথা আজ গিয়ে বসে আছো নিরালায়,
আমার এ হিয়া পরাণ খুলিয়া ডাকিছে তোমারে আয়।
এসো বসে পাশে দারুন আবেশে জড়িয়ে দুটি বাহু,
স্বপ্নে উড়ি দুয়ার খুলি চল দূর বহুদূর বহু।
ফাগুনের আগুন লাগিল দেহে শিহরিত হল মন,
আকাশ পাতাল একাকার করে এসো মিলি কিছুক্ষণ।
রচনাকাল ঃ৫ই ফাল্গুন ১৪২৫
১৮/০২/২০১৯ ইং
Comments
Post a Comment