২০৪. সময়ের কথন
সময়ের কথন
___নজরুল বিন রশিদ
তোমরা যারা মিথ্যে দিয়ে সত্যকে দাও চাপ
গায়ের জোরে সব ছিনিয়ে পার কর সব ধাপ।
থুতার জোরে দিনের আলো,
বানাও নিমেষ রাতের কালো;
মনে রেখো উল্টে সময় ছোবল দিবে সাপ।
সমাজ এখন চোরের হাতে নিত্য ঘাড়ে নাচ,
মানুষ কিছু হায়েনা আজ সেজে বন্য সাজ,
ইমাম তাড়ায় মুর্খ্য লোকে,
ভাল মানুষ মরছে শোকে;
ভাল কাছের মুল্য কমে বাড়ছে খারাপ কাজ।
পাড়ার কাকা হদ্দ বোকা গরীব করে ফাকা,
ঘুষের টাকায় হজ্ব বিমানে কাল ছেড়েছেন ঢাকা,
গরীবদের কে রক্ত চুষে,
পাল্লা দিল রবার্ট বুশে;
দুই নাম্ববারি কাজে কাকার হস্ত পুরা পাকা।
Comments
Post a Comment