অনিয়ম
অনিয়ম
___নজরুল বিন রশিদ
নিয়ম নিয়ম করে যারা
অনিয়মের ফাঁকে,
দেখবে তাদের খুঁজে পাবে
অনিয়মের ঝাকে।
দূর্নীতি আর ঘুষের টাকায়
গড়ছে বাড়ি গাড়ি,
মক্কা থেকে হজ্ব করেছে
ইমান দিতে পাড়ি।
এসব কিছু সাজানো ভাই
মনের ভেতর খালি,
অনিয়মের ঝান্ডা হাতে
দিচ্ছে জোড়া তালি।
মুখোশ পড়া শয়তান তারা
দেয় সুযোগে ডস,
তাদের পাল্লায় যদি পড়
জীবন লসে লস।
Comments
Post a Comment