মুখোশ পড়া শয়তান

মুখোশ পড়া শয়তান
___নজরুল বিন রশিদ

এই সমাজের বুকে আছে, দেখবে কত সাধু
অন্তরেতে বিষের থলি,মুখে মিষ্টি মধু।
কথার মাঝে মধুর ঝুড়ি, পড়বে রোজই বেয়ে
অবাক হয়ে জাদুর মত থাকবে তুমি চেয়ে।
চিনতে তারে সহজ হবে মুখোশ যদি খুল,
চারিপাশে চক্ষু তোমার, একটু যদি মেল।
জ্ঞানের সীমা বাড়িয়ে যদি দেখতে তারে চাও,
খুঁজে পাবে শত্রু তোমার আছে তোমার বাও।
হারতে কভু চাইবে না সে,যুক্তি দিলেও তুমি,
কষ্ট তোমায় দিবেই দিবে, দিলেও আদর চুমী।
নিজের ঢোল নিজেই পিটায়, চাপাবাজে গুরু,
কথার মাঝে লম্ফ দিয়ে, করবে কথা শুরু।
বিবেক তাদের ছলচাতুরী, ছিনিয়ে মানবতা,
স্বার্থ পেলে ভুলে সবই, ভুলে নীতি কথা।

ভাল কথায় রেগে যাবে, মারতে আসবে তেড়ে,
একটু উনিশ, বিশ হলে, যাবে তোমায় ছেড়ে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)