২০০. আজকের নীতি
আজকের নীতি
___নজরুল বিন রশিদ
কথায় কথায় নীতির কথা
বলেন সাধুজন,
আসল নীতি নেই যে সেথায়
নীতির আয়ূক্ষণ।
চাপা যারা মারেন জোরে
তাদের কথা ঠিক,
শত জনে দিলেও তালি
মন থেকে দেয় ধিক।
বুঝে না সেই অবুঝ জনে
স্বার্থ খুজে যারা,
কাকের গায়ে কোকিল সাজে
এমন মানুষ তারা।
অমানুষের ভীড়ে এখন
হারিয়ে গেছে নীতি,
ভন্ড সকল সমাজ মাঝে
রাজ করেছে রীতি।
Comments
Post a Comment