১৯২. হঠাৎ যদি
হঠাৎ যদি
___নজরুল বিন রশিদ
হঠাৎ যদি কোন এক জ্যোৎস্না শোভিত রাতে, তারকারা হেসে খেলে জোনাকির সাথে,
আমারে নিয়ো তুমি পশ্চিমের জলায়
ধানের ছড়ার মিষ্টি মৌ মৌ গন্ধে,
মিশে যাব দু'জনে আবারো পাড়ায়।
হঠাৎ যদি ব্যস্ত ভেঙে অবসর হই কোন কালে, আমাকে নিও সবুজ ঘেরা গাঁ নিরলে
বনের মেঠোপথে মরিচার ঘ্রানে
বুনোহাঁসের পিছু পাখির নীড়ে,
ছেড়ে এসো বিহঙ্গের কলতানে।
হঠাৎ যদি ভোর হয় ঘুম ভাঙ্গে কোকিলের শীষে, সোনালী শিশির দিও সবুজে ভেজা ঘাসে,
সময় পেরিয়ে নিয়ে যেও কোন এক রুদ্রের দেশে, মন সদা ভালবেসে গোপনে শীতের আবেশে,
নিয়ে এসো গল্পের ঝুরি অতিথিরা বেশে।
হঠাৎ যদি জল আসে দূর্বা ঘাসে সংকোচে, শঙখচিল উড়ে,
পৃথিবীর রূপ আছে জীবনের তরে,
আমাকে নিয়ে যেও তাদের পাশে,
খুটি দিও শিকল ডোরে ভালোবেসে,
অপরাহ্নে রাঙা রোদে বিকেলের শিশির ঘাসে।
Comments
Post a Comment