১৮৯. কৃষকের সম্পদ

কৃষকের সম্পদ
___নজরুল বিন রশিদ
ঘন কুয়াশায় ভোরের আলোয়
চরণ ফেলায় বাটে,
লাঙল জোয়ার কাধে বহিছে
সারা দিনমান খাটে।

মেঘের ভেলায় আকাশ দেখে
চাদের সাথে হাসে,
কত কথা তার মনের ভেতর
ক্ষনে ডুবে ক্ষণে ভাসে।

পশ্চিমে নীল গগন চুমায়
মাটির প্রদ্বীপ জ্বেলে,
হাড়ের পাজর বুক চিরে খায়
শ্রমের ডানা মেলে।

সানকিতে ভাত, লঙা মরিচ
জলের হাবুডুবু,
ভাত খুজে তায় স্বপ্ন খুঁজে
সুখ নাহি পায় কভু।

কৃষক বধু রঙ্গিলা সে
হাসায় চোখের নীরে,
প্রভাত বেলায় শিশির ছোয়ায়
দোয়েল শ্যামার  ভীড়ে।

ঘাসফুলে তার খোপায় গাথা,
স্বর্ন লতায় দেহ,
বকুল ফুলে সাজায় আচল
দেখে নাহি কেহ।

কৃষক সুধায়ঃ ও সোনা বউ
সুখের পাতিল কই,
অট্টহাসি হাসিয়া কয়
এই তো তোমার সই।

দিনের পরে দিন কেটে যায়
অভাব চুলায় পুড়ে,
বধু ছাড়া আর কিছু তার
নেই যে এই সংসারে।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)