১৯৮. দফা

প্রথম দফা,
পরিবেশের  মুক্ত বায়ূ, চাই মুক্ত সকল  দূষন,
দ্বিতীয় দফা,
জোকের মত ছাড়তে হবে সকল শাসন  শোষণ।
তৃতীয় দফা,
দূর্নীতি আর, ঘুষের টাকার কবর খুড়া চাই,
চতুর্থতে,
মানব মাঝে, মানুষ যেন, ভালবাসায় পাই।
পঞ্চমতে,
খাদ্যে ভেজাল , বিষের  বাজার, করতে হবে ছাই,
ষষ্ঠীতে চাই,
স্বাধীন দেশের "স্বাধীনতা", বুকের মাঝে ঠাঁই।
সপ্তমেতে,
পরিবহন, যোগাযোগে নতুন  নীতিমালা,
অষ্টমে চাই,
বিচার বিভাগ, ভোটের নীতির পালা।
নবমে হোক,
শ্রদ্ধ্যা নিয়ে বিশ্ব মাঝে বাচার নতুন আশা,
দশমে চাই,
সোনার বাংলার শিক্ষানীতি, মেরুদন্ড সোজা,
এগারোতে
কর্মসংস্থান, বেকারত্ব হয় না যেন বোঝা।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)