১৯০. অসহায় জীবন
অসহায় জীবন
____নজরুল বিন রশিদ
নদীতীরের বালিয়াড়ি জীবন আমার হায়,
বিনা লাভে সাগর কষ্টের জীবন বয়ে যায়।
হাজার কথা ঝড় তুলে যায় মনের ভেতর রোজ,
সুখগুলো সব পুতায় পিষে কেউ রাখে না খোঁজ।
দুঃখীর জীবন দুখে চলে তিমির দিবানিশি,
আধার কেটে আসে না ভোর মেঘে ডাকা শশি।
কলুর বলদ উপাধিতে সদা সত্য পথে,
মিথ্যা এসে জড়ায় শরীর উলটো কোন রতে।
জবানিতে অন্তর কাঁদে মুখের বুলি বন্ধ চোখ, থাকতেও দেখে না কেউ যেন চির অন্ধ।
সদা সত্য ন্যায়ের পথে জীবন করে বার,
এর পরেও মরিচ বাটা ধার ছাড়ে না তার।
অভাব যখন ঘরের দ্বারে নিত্য বিরাজ করে, সবগুলো তার অগ্নি তাপে যেন চুলায় পড়ে।
জীবন চলে কান্না দিয়ে হাসি লুকায় মুখ,
ক্ষুধা মেটায় বায়ু দিয়ে ধুলায় উড়ায় সুখ।
স্বপ্ন গুলো রোজ ভেঙ্গে যায় নদীর চরের ঘর, কেউ করে না আপন তা'রে, করে সবাই পর।
অসহায়ের জীবনটা এক ঝড়ো পাখির নীড়
সুখগুলো সব কষ্ট নীড়ে, দুঃখ করে ভিড়।
রচনাকালঃ১৭/০৯/২০১৮ ইং
Comments
Post a Comment