১৮৭. ঘাসফুল
ঘাসফুল
__নজরুল বিন রশিদ
অতি তুচ্ছ, নগন্য অতি
করি না আমি, কারো ক্ষতি,
মাটির বুকে শুয়ে থাকি,
সকাল সন্ধ্যা দিবারাতি।
ফুটাই কয়েক ছোট্ট ফুল,
জীবন মাঝে নেই'কো ভুল।
ভালবাসায় আঁকড়ে ধরে,
মাটির বুকে যতন করে।
পোকার বসত আমার মাঝে,
দক্ষিন হাওয়ায় পরাণ নাচে।
নেই'তো আমার অহংকার ভাই,
জন্মেছি অতি তুচ্ছা তাই।
গগন ছিঁড়ে পড়লে বারী,
যতন করে আঁকড়ে ধরি।
শিশির জ্বলে আমার বুকে,
হাসায় কাদায় সুখে দুখে।
মাটির রসে পিয়াস মিটাই,
ক্ষনে ক্ষনে ঘ্রান ছিটাই।
প্রকৃতিকে সাজাই নিত্য,
পাখ পাখালীর হই পথ্য।
পথিক যখন ক্লান্ত হয়ে,
একটু দূরে জিরুয় গিয়ে।
তপন খানি হেলে দুলে,
লুটায় মোর দেহের তলে।
শান্তি আমি পাই যে খুঁজে,
বিত্তরা তাই মরছে লাজে।
ছোট হয়েও আমার মত,
ছুটছো কি কেউ শত শত?
নিজের জীবন বিলিয়ে সুখ,
দুঃখ খুজি, ভাগ করে বুক।
নিন্দা করে লাভ কি তাতে?
জীবন যে ভাগ, জাত বেজাতে।
সন্ধ্যা আযান, উলু ধ্বনি,
সব কিছুকেই আমি মানি।
আমার কোন নাই যে ভুল,
আমি, তুচ্ছ অতি ঘাসফুল।
রচনাকালঃ ০৩/০৯/২০১৮ ইং
১৯ ভাদ্র ১৪২৫
Comments
Post a Comment