১৮৩. মেঘের আড়ালে সূর্য
মেঘের আড়ালে সূর্য
____ নজরুল বিন রশিদ
মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে,
কবির লেখায় এমন করেই কালো ঢেকেই আলো আসে।
জীবন নদীর খেয়া পাড়ে তরী যদি যায় রে ডুবে,
শক্ত হাতে ধর রে তরী, সফলতা আসবে তবে।
পরাজয়ে নেই যে বরণ, ছাড়বি না হাল আসুক মরণ।
একটু খানি আবেগ দিয়ে সুখ কুড়িয়ে কিনবি জীবন।
সাগর বুকে নাবিক যেথায়, ঝড়ের বুকে জীবন বাচায়,
তেমন করে যুদ্ধ করে ফিরবি ও মন বীরের ধরায়।
আশায় বাচুক সকল জীবন, খরায় পুড়া চাই না দহন,
হাজার বোঝা কাধে নিয়েও সুখ ছিনিয়ে করবে বহন।
আন্ধারে তুই আলো জ্বেলে, সব বাধাকে পেছন ফেলে,
মরণ বরন যন্ত্রনা তুই, আকাশ সম দ্বারকে দলে।
ধৈর্য ধরে থাকলে পরে, সুখ আসিবে তোমার দ্বারে,
মানুষ হয়ে বাচবে তুমি, হাজার দুখের মালা পরে।
Comments
Post a Comment