১৯৬.শরৎকাল
শরৎকাল
___নজরুল বিন রশিদ
পত্রঝরা বৃক্ষপাতা, ভাদ্র আশ্বিন মাসে
ষড়ঋতুর শরৎকালে, ঠান্ডা হাওয়ায় মিশে।
কলা পাতায় তালের পিঠা, আহা ভীষণ মজা,
সুর তুলে ধান শীষের ডগায় শিশির ছোয়া ভেজা।
ইংরেজিতে অটাম বলে, আমেরিকাতে ফল,
শরৎকালে হাজার স্মৃতি আসে দলে দল।
গ্রীষ্ম গেলো বিদায় নিয়ে, শীত আসিবে বলে
শরৎ বাবু তাই হেসে কুটি, ভালবাসার ছলে।
সন্ধ্যা আছে ঘোড় তাড়ায়ে,সাথে শীতল হাওয়া,
হিমঝুরি আর গগনশিরীষ, ছাতিম ফুলে ছাওয়া।
পাখিফুল, পান্থপাদপ আর শিউলি, শেফালী,
নীল গগনে মেঘের ভেলায় হাসায় পূবালী।
মাথার উপর মগজ গলা অর্ক তাপের খেলা,
গাত্র যেন সত্যিই আজব ব্লটিং ব্লটিং মেলা।
রচনাকালঃ ১৭ ভাদ্র ১৪২৫
০১ সেপ্টেম্বর ২০১৮ ইং
Comments
Post a Comment