ছাত্র সমাজ
ঐ দেখো রে ফুল ফুটেছে রাঙিয়া পলাশ বনে
সাগর মাঝে জল ফুলেছে ঢেউয়ের সনে সনে।
রাজপথে আজ নামছে মিছিল ভেঙে সকল বাধ
উঠছে জোয়ার আলোর মিছিল লুটায় তিমির রাত।
পাহাড় সম ভাঙছে বাধা তুচ্ছ মাটির তলে,
নতুন দিনের আহবানে ছুটছে দলে দলে।
সব ব্যবধান সমান সমান ন্যায়ের পথে সদা,
পণ করেছি জীবন দেব আসলে শত বাধা।
নীতি হবে জয়ের মন্ত্র
Comments
Post a Comment