১৮৮. প্রিয়ার তরে প্রিয়
প্রিয়ার তরে প্রিয়
___নজরুল বিন রশিদ
আসবে তুমি মনের ঘরে, সুখ যে দিবা সই,
তোমার জন্য পথ চেয়ে একলা আমি রই।
দারুন খরা হৃদয় মাঝে খাঁ খাঁ মরুভূমি,
পুড়ছি আমি দিবানিশি কোথায় প্রিয়া তুমি?
শ্রাবণ দিনের বাদলা ক্ষনে তোমার দেখা চাই
দুখ গোছাবে সুখের পরশ হৃদে যেন পাই।
মুক্তা যেমন লুকায় ঝিনুক বুকের মধ্যখানে
তেমন করে আছ তুমি আমার সারা মনে।
কাননের ফুল তুমি, গগনের রুপালী চাঁদ,
তুমি আমার দোয়েল ডাকা শিশির সুপ্রভাত।
রচনাকালঃ ২৬ ভাদ্র ১৪২৫ ||শরৎকাল||
১০ সেপ্টেম্বর ২০১৮ ইং
Comments
Post a Comment