১৮১. পুষ্প বলী
কবিতাঃ পুষ্প বলী
___নজরুল বিন রশিদ
এখন আর আমার মাথায় কবিতা লেখা আসে না,
মরার ভয়ে অন্ধ আমি, চোখে লাল রক্ত ভাসে না।
জীবন চালাই মিথ্যে আশায় সত্যকে দেই মাটি চাপ,
বিবেককে দেই জলাঞ্জলি আমায় প্রভু করো মাপ।
ক্ষতের গায়ে লবন ছিটাই ভালবাসি মাস্তানী,
দুখীর দুঃখে অট্টহাসি সাধুর দাড়ি গোফ টানি।
উচিত কথা অনুচিত তাই বন্ধ মুখে পথ চলি,
বুকের মাঝে দুখের অনল পুষ্প হয়ে হই বলী।
রচনাকালঃ০২/০৮/২০১৮
Comments
Post a Comment