১৭৪.সজ্জার লজ্বা
সজ্জার লজ্জ্বা
____নজরুল বিন রশিদ
কাপড়ে চোপড়ে যেন মহারানী যায়,
ঢেউ খেলে চারপাশ আধুনিকতায়।
চিরতার মত লাগে মুখে আসে বমি,
এ কেমন সভ্যতায় মোর সোনার ভূমি।
আলোতে খেলে ফিরে ঝং ঝং করে,
বেখেয়ালী মন তায় কালোতে ভরে।
পুরুষের পৌরষত্ব বৃথা কাজে ফেলে,
অযথা শকুন হয় দলা দেয় ফুলে।
কোমলে কোমলতা ছেলেরুপী মেয়ে,
জিন্সপ্যান্ট হাফপ্যান্ট সারা শহর ছেয়ে।
সভ্যতায় হাত ধরে বিরাজ অসভ্যতার,
ধু-ধু বালি কালো ধোয়া ঘিরে আছে তার।
স্বাধীনতা হয় যদি অবাধ মেলামেশা,
ধ্বংসকাল নিকট অতি হবে বেহাল দশা।
সজ্জা তো মুখের বচন নারীর ভোষণ,
ক্ষয় হয় সদা তা, পুরুষের শোষন।
কাপুরুষের দল করে নিত্য বিরাজ তায়,
এমনিই করে যুগ ক্ষয়ে ক্ষয়ে যায়।
Comments
Post a Comment