১৮০. পোলাও মাংস
পোলাও মাংস
___ নজরুল বিন রশিদ
তুই এর বিয়ে দেবে বলে
বর এনেছে টুপুর,
সাজিয়েছে রঙ্গিন সাজে
পায়ে দিয়ে নুপুর।
বাবা ছিল বেকার পঙ্গু
টুপুর তার ফুটফুটে,
মিষ্টি ছিল মুখের হাসি
জীবন কালো গুটগুটে।
পানি আর গুড় মুড়িতে
কেটে যেত দিন,
রাত কাটিত, না খেয়েই
সংসারে খুব ঋণ।
একদিন টুপুর আবদার করল
খাবে পোলাও মাংস,
মা হারা সেই মেয়ের জীবন
না উঠিতেই ধ্বংস।
Comments
Post a Comment