১৭৬. বাহ বাংলাদেশ বাহ!

শনির দশায় পাইছে তোমায়
লোকে মুখে শুনি,
কেমন করে দিবে পাড়ি
দুখের সাগর, ভুমি।

দূর্নীতিবাজ আর মাদকবাজে
পুড়া তেলের গন্ধ,
খাইলে শুধুই গ্যাস্ট্রিক আলসার
চোখ থাকতেও অন্ধ।

বোকা ছেলে কালা চানও
ধুত্তুরি দূর যা,
হাতে তালি মুখে বচন
বাহ!  বাংলাদেশ বাহ!

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)