১৬৫. ঈদের খুশি

ঈদের খুশি
____নজরুল বিন রশিদ
কালো মেঘে রাতের আকাশ জোনাক জ্বলে নিভে,
সাগর জোয়ার ঈদ এসেছে  খুশির কলরবে।
ফুল বাগানে ফুটবে ফুল আজ ছড়িয়ে ঘ্রাণে ঘ্রাণে,
কবর দিয়ে হিংসা বিদ্বেষ মিলবে প্রাণে প্রাণে।
আলোয় আধার এক হবে আজ আকাশ পাতাল ছুয়ে,
আসবে উড়ে ঈদের খুশি পূবাল পবণ ধেয়ে।
ডাস্টবিনের ঐ কাকটাও আজ কোকিল সুরে গা'বে,
চাঁদ সেতারা নামবে পথে গরীব ভিটায় যাবে।
সবুজ বনের মাঠ পেরিয়ে  আসছে খুশি দেখ,
ভালবাসায় মায়ায় মায়ায় ঈদের ছোয়া মেখো।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে,
ঈদের খুশি বিলিয়ে দিও পথের ভিখারীরে।
ঈদের মাঝেই হৃদয় মাঝে আসুক  স্বদেশ প্রীতি,
ভরে উঠুক খুশির জোয়ার বাজুক সুখের গীতি।

Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)