১৬৯. স্পর্শ

স্পর্শ
___ নজরুল বিন রশিদ
একটা মানুষ, খুব অমানুষ
ভূবনে পাই দেখা,
একটা কুকুর বড়ই ভাল
মনুষ্যত্ব যায় শেখা।

কুকুর দেখো মায়ের সাথে
সকাল বিকাল ফুটপাতেতে,
করে বিচরণ,
মনুষ্যত্বহীন মানব কুকুর
লাথি মারে বুকের উপর,
করল যে গর্ভধারণ।

লজ্বা লাগে ভীষণ আমার,
ক্রসফায়ারে নেয় না কেন
এমন পশুটারে,
বনের পশুও লজ্বা পেয়ে,
মিটিং  দিয়ে নিরুপায়ে
ধরল হায়েনারে।


Comments

Popular posts from this blog

প্রার্থনা

ইচ্ছে মনির ইচ্ছে ঘুড়ি(শিশুতোষ কাব্য গ্রন্থ)