১৬৮. নবীনের স্বপ্ন
নবীনের স্বপ্ন
___ নজরুল বিন রশিদ
মোরা জয়ের নেশায় পথের দিশায়
হারিয়েছি ঐ কূল,
মোদের কালো রাতের আধার পথের
ভাঙিয়েছি সব ভুল।
মোরা শিকল বাধার পা ছুঁয়েছি
রক্ত নেশায় বাধ,
মোরা জাতির কাছে বিবেক সফল
আকাশ জয়ের স্বাদ।
ফুলের রাজ্যে আমরা হব
হাজার গোলাপ ফুল,
মোরা তরুন ছিনিয়ে নিবো
হারিয়ে যাওয়া কুল।
আমরা বাহুডোরে বন্ধন করি,
কাধে কাধ মিলাই
মোরা প্রভাত থেকে ভাগ্য চাষী
ভবে সুখ বিলাই।
মোরা মহা প্লাবন করি না ভয়
দানি রক্ত শির,
মানবতার ছায়াতলে সদায়
বীরের সেরা বীর।
আশায় মোরা স্বপ্ন দেখি
পথিক জয়ের নেশার
পথের বাকে গান রচিব
শুধুই ভালবাসার।
১৯/০৬/২০১৮
Comments
Post a Comment